শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

বেনাপোলে ৮ মাসের বাচ্চাকে রেখে মায়ের বিষপানে আত্মহত্যা  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী মালিপোতা গ্রামে ৮মাসের এক শিশু ছেলেকে রেখে বিষপানে আত্মহত্যা করেছে নাসিমা নামে এক নারী। নাসিমা (২২) সে শিকড়ি মালিপোতা গ্রামের জিয়া হোসেনের স্ত্রী।

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে নিজ ঘরে সে বিষপান করে। ঘটনা জানতে পেয়ে পরিবারের লোকজন চিকিৎসার জন্য নিয়ে যাবারকালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার ভক্ত জানায়, সকালে ৮ মাসের শিশু বাচ্চা কান্নাকাটি করাকে কেন্দ্র করে নাসিমাকে বকাবকি করলে সে অভিমান করে, সুযোগ বুঝে বিষপান করে আত্মহত্যা করে। লাশ সুরতহালের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে নাসিমার বড়ভাই ওসমান গনি বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ