
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ বাগেরহাট সদর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ সহ নাজমুল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাগেরহাট ডিবি পুলিশ।
আটককৃত আসামী- মোঃ নাজমুল হোসেন (৩৮) সে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন দুর্গাপুর সিংহনগর গ্রামের নেছারুল হকের ছেলে।
ডিবি পুলিশ এসআই শংকর কুমার বিশ্বাস বলেন, শনিবার (৭ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বাগেরহাট সদর থানাধীন ০৭ নং ষাটগম্বুজ ইউনিয়নের ষাটগম্বুজ মসজিদের সামনে জৈনিক শেখ মাসুদ হাসানের মনোহরী দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি পোশাক পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আমি আমার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে ধরতে সক্ষম হই। এসময় তার কাছে থাকা প্লাস্টিকের খাঁচির ভেতর থাকা পুটলিয় রক্তিত কসটেপ দ্বারা মোড়ানো সাড়ে ১২ কেজি গাঁজা সহ নাজমুল নামে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃত মাদকের মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।