শিরোনাম:
চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ 

চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Oplus_16908288

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর ব্যস্ত সড়কে রিকশাযাত্রীর পকেট থেকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কোতোয়ালী থানাধীন আলমাস সিনেমা হল ও বিশ্ব মসজিদের মধ্যবর্তী এলাকায় গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী বাবলু বড়ুয়া (৫৯) নগরীর লালখান বাজারের ২৩৩ নম্বর সামছুদ্দিন কলোনির বাসিন্দা। তিনি পেশায় একজন চাকরিজীবী।

 

কোতোয়ালী থানায় দেওয়া লিখিত অভিযোগে বাবলু বড়ুয়া জানান, তিনি ওই সময় লালদিঘী থেকে রিকশাযোগে ওয়াসার মোড়ের দিকে বাসায় ফিরছিলেন। আলমাস সিনেমা হলের পর বিশ্ব মসজিদের মাঝামাঝি এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাতনামা ২-৩ জন তার ওপর টান দিয়ে প্যান্টের পেছনের পকেট থেকে মানিব্যাগটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

 

অভিযোগে বলা হয়, মানিব্যাগে নগদ ১২ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা আলমাসের দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এগিয়ে এলেও ততক্ষণে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

 

ঘটনার পর বাবলু বড়ুয়া বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মানিব্যাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সন্ধান পাননি। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

ব্যস্ত নগরীর গুরুত্বপূর্ণ সড়কে সন্ধ্যার ব্যস্ত সময়ে রিকশাযাত্রীর পকেট থেকে প্রকাশ্যে মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল আরও জোরদারের দাবি উঠেছে।


এই ক্যাটাগরির আরো নিউজ