শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

মোঃ কুরবান গাজী, স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ আয়না মতি (৪০) নামে এক জনকে আটক করেছে শার্শা থানার পুলিশ।

রবিবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আয়না মতি শার্শা থানার লক্ষনপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়ানের হরিণাপোতা গ্রামে দুটি অভিযান চালিয়ে এক জনকে আটক করে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘরে বিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অপর অভিযানে পলাতক আসামী মুনসুর হোসেন এর বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি ট‍্যাঙ্ক তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান , গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। আটককৃতকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ