মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বিএনপি যুবদল মহিলা দল থেকে শতাধিক নেতাকর্মী আ.লীগে

Avatar
অনলাইন ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ পাঠক: ০

পটুয়াখালীর দুমকিতে বিএনপি, যুবদল ও মহিলা দল থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় লেবুখালী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের দোয়া ও গণভোজ অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগ দেন।

অনুষ্ঠানে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. হারুন-অর রশীদ হাওলাদার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফের হাতে হাত রেখে দুমকি উপজেলা যুবদলের অন্যতম সদস্য মো. সরোয়ার আকন, লেবুখালী ইউনিয়ন মহিলা দলের সদস্য ও লেবুখালী ইউনিয়নের ১, ২, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসা. জেসমিন বেগম, ইউনিয়ন বিএনপির সদস্য ৭নং ওয়ার্ডের মেম্বর মো. ইদ্রিস সরদার ও ৮নং ওয়ার্ডের মেম্বর মো. শামিম সিকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ডাক্তার হারুন অর রশিদ প্রমুখ। পরে শোক দিবস উপলক্ষে দোয়া-মিলাদ ও গণভোজ অনুষ্ঠিত হয়।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ