শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণ উচ্চ বালিকা বিদ্যালয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব পালনকালে পাঁচ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) আয়োজিত মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত প্রভাষক মামুনুর রশিদ, মেহেদী হাসান জনি, কামাল হোসেন ও শফিউদ্দিনকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও তথ্য সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়বে।

 

মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

 

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এই ক্যাটাগরির আরো নিউজ