শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

শার্শায় ডিবি’র অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবি জানায়, বুধবার (২৪ জানুয়ারি) সাড়ে ৯টার সময় যশোরের শার্শা উপজেলার রাড়ীপুকুর গ্রামস্থ জনৈক ইউনুস এর নব নির্মিত বিল্ডিংয়ের সামনে বাগ আঁচড়া টু রাড়ীপুকুরগামী পাকা রাস্তার উপর এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আঃ মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৫০ পিস ইয়াবাসহ সেলিম, সজিব ও মাহমুদুল হাসান নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি- যশোরের শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামের মোবারেক হোসেনের ছেলে মোঃ সেলিম হোসেন (৩৬), বাগ আঁচড়া (বাগুড়ী) গ্রামের শওকত আলীর ছেলে মোঃ সজীব (২৩) ও বাগ আঁচড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে মাহমুদুল হাসান (২৫)।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৪৫ হাজার টাকা।
এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ