শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

যশোরে ছেলে কর্তৃক পিতা হত্যার ঘটনায় ঘাতক ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বাঘারপাড়া থানাধীন বুধপুর গ্রামে পারিবারিক কলহের জেরে নিজ ছেলে কর্তৃক পিতা হত্যার ঘটনায় ঘাতক ছেলে গ্ৰেফতার করেছে পুলিশ।

 

আটককৃত ঘাতক ছেলে মোঃ তারেক (২৭), পিতা- মোঃ ইকলাস, সাং – বুধপুর, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর।

 

পুলিশ জানায় সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা অনুমান ১৮.০০ ঘটিকায় বাঘারপাড়া থানাধীন বুধপুর গ্ৰামে ভিকটিম ইকলাস(৫০), তার নিজ বাড়িতে অবস্থানকালে ছেলে তারেক (২৭) এর সাথে পারিবারিক কলহ শুরু হয় এবং একপর্যায়ে বিবাদী উত্তেজিত হয়ে পাশে থাকা কাঠের লম্বা লাঠি দ্বারা ভিকটিমের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

 

ঘটনাটি বাঘারপাড়া থানা পুলিশকে অবহিত করলে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ পলাশ, এসআই (নিঃ)/ সঞ্জিত সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি চৌকস টিম যৌথ অভিযানে নামে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে অদ্য রাত ০৩.০০ ঘটিকায় রুপদিয়া চাউলিয়ার মোড় হতে আসামি তারেক(২৭) কে গ্ৰেফতার করে এবং হত্যাকাজে ব্যবহৃত কাঠের লাঠি উদ্ধার করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত আলামতঃ

১। হত্যাকাজে ব্যবহৃত কাঠের লাঠি।


এই ক্যাটাগরির আরো নিউজ