শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

ফরিদপুরে ৪৪০ বোতল ফেনসিডিল জব্দ, আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

এমএম জামান, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী থেকে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই জন মাদক বয়বসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারের মোহাম্মদপুর-মধুখালী সড়কের বিআরটিসি কাউন্টারেরর সামনে থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাভেল ব্যাগে করে বহনের অপরাধে দুই যুবককে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার খামারপাড়া গ্রামের হান্নান শেখের ছেলে মোঃ নাজমুল শেখ (২৪) এবং রতনদিয়া গ্রামের মো. ছামাদ শেখের ছেলে মোঃ শওকত আলী (২৯)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেশ কিছু দিন ধরে ওই আসামীদের কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করে আসছিল। তাদের কাছে তথ্য আসে বোয়ালমারী থানার গোহাইলবাড়ী বাজারের বিআরটিসি বাস কাউন্টার হতে বাসে করে নাজমুল শেখ ও শওকত আলী ফেনসিডিল নিয়ে ঢাকা যাবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রবিবার বোয়ালমারী থানা এলাকার গোহাইল বাড়ী হতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।

 

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত ফেনসিডিল তাদের বলে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত ফেনসিডিল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার মাদকের ডিলারদের সরবরাহ করে থাকে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ