শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ মার্চ, ২০২৪ পাঠক: ০

নিউজ ডেক্সঃ কুমিল্লায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৫২ কেজি গাঁজা’সহ শাহজাহান নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়।  

 

আটককৃত আসামী- মোঃ শাহজাহান (৫২) সে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার মাছিমপুর গ্রামের মৃত এনতাছ আলী এর ছেলে।       

 

র‌্যাব জানায়, শনিবার (১৬ মার্চ) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ময়নামতি সাহেবের বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে শাহজাহান নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৫২ কেজি গাঁজা ও ০১ টি পিকআপ উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী শাহজাহান জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ