বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ভারতীয় পেট্টাপোল ইমিগ্রেশনে বাংলাদেশী  পাসপোর্ট যাত্রীর মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ ভারতে চিকিৎসা সেবা নিয়ে নিজ দেশে ফেরার সময় ভারতীয় ইমিগ্রেশনের ভেতর হোসেন শেখ (৬৪) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে। সে খুলনার দৌলতপুর এলাকার পীর মানিক পাড়ার মৃত জমিদার আফতাব শেখ এর ছেলে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এসময় তার সাথে ছিল শ্যালিকা রিবা।
প্রত্যক্ষদর্শী পাসপোর্ট যাত্রী ও তার সাথে থাকা নিকটাত্মীয় রিবা বলেন, ভারতীয় ইমিগ্রেশনের কার্যক্রম শেষে কয়েক কদম এগিয়ে যেতেই তিনি মাথা ঘুরে পড়ে যান। এবং সেখানেই তিনি মারা যান।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস বলেন, মৃত হোসেন শেখের নিকটাত্মীয় ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানতে পারি তিনি বেশ অসুস্থ ছিলেন। এবং অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ইমিগ্রেশনের কার্যক্রম শেষে লাশ তার আত্মীয়র কাছে হস্তান্তর করা হয়।
পাঠক: ৩
এই ক্যাটাগরির আরো নিউজ