শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোর-বেনাপোল মহাসড়কে ৫২ বোতল ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত যুবক- যশোর সদর থানাধীন নরেন্দ্রপুর গ্রামের দুর্গাপ্রসাদ চক্রবর্তীর ছেলে প্রবীর কুমার চক্রবর্তী ও একই থানাধীন মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ মাহবুবুর রহমান।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর(অপারেশন্স) পলাশ বিশ্বাসের নেতৃত্বে এসআই(নিঃ)/ ইয়াসিফ আকবর সহ একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট এলাকা হতে ৫২ বোতল ফেনসিডিলসহ প্রবীর কুমার ও মাহবুবুর রহমান নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

আসামীদের বিরুদ্ধে উক্ত থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ