শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে সীমান্তে ১২টি স্বর্ণের বার সহ আটক-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার সহ ৩ স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃত আসামী- (১) মোঃ আজমীর (২০), পিতা- মোঃ আনার উদ্দিন, (২) মোঃ জালাল উদ্দিন (৩৭), পিতা-মোঃ আলী কদম, (৩) মোঃ নুরুজ্জামান (৩৮), পিতা-মোঃ রুহুল আমিন সকলের ঠিকানা গ্রাম-পুটখালী, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

শনিবার রাত ৩ টার দিকে বারোপোতা কৃষ্ণপুর নামক স্থানে অভিযান চালিয়ে এ স্বর্নের চালানটি আটক করা হয়।

 

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, শনিবার (১১ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দ্যেশ্যে দৌলতপুর সীমান্তে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক এর সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৭.৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামক স্থানে রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়।

কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল হতে দৌলতপুর অভিমুখে ০১টি মোটর সাইকেল আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে মোটর সাইকেল থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করতঃ আটক করতে সক্ষম হয়। এসময় তাদের তল্লাশী করে ০১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ ৩ জন আটক করা হয়।

উক্ত স্বর্ণের বারগুলো ১ জন আসামীর বডিতে (শরীরে) কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামীরা স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিলো। আটককৃত স্বর্ন ১ কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা এবং মোটর সাইকেল দেড় লক্ষ টাকাসহ সর্বমোট সিজার মূল্য- ১ কোটি ২৭ লাখ ৪৮ হাজার টাকা।

আটককৃত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং আসামী ও মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ