শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

রাজধানী মুগদায় বাসে আগুন, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩ পাঠক: ০
এম রাসেল সরকার: মুগদা হাসপাতালের সামনে যাত্রীর ছদ্মবেশে মিডনাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া আলামিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত আলামিন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাসকারি মনিরুজ্জামানের ছেলে।
বেলা ১১টার দিকে মুগদা হাসপাতালের সামনে মিডলাইন পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আলামিন বর্ণনা দেন, তিনিসহ দুজন সেই বাসে যাত্রী বেশে উঠেছিলেন। এক যুবলীগ নেতার নির্দেশক্রমে বাসে আগুন ধরিয়ে দেন তিনি।
বুধবার (১ নভেম্বর) দুপুর পৌনে একটা দিকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসে আগুন দেওয়া যুবক আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার নাম মনিরুজ্জামান।
প্রাথমিকভাবে সে পুলিশের কাছে স্বীকার করেছে যুবলীগের এক নেতার নির্দেশক্রমে যাত্রীবেশে সে বাসে উঠে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়। তার অন্য সঙ্গী ঘটনার পর পর পালিয়ে যায়। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে পালিয়ে যাওয়া মিজান নামে অন্য এক যুবককে খোঁজা হচ্ছে।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ