শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হাবিরছড়া এলাকায় র‌্যাবের অভিযানে ৩৩,৪০০ পিস ইয়াবা সহ আটক-৩  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩১ মে, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন হাবিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩,৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হাবির ছড়া এলাকার জনৈক আব্দুল মতলবের পাকা বসতঘরের ভিতর ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ কতিপয় মাদক কারবারী অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে (৩০ মে) অনুমান ১৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে বর্ণিত ঘর থেকে বেরিয়ে পলায়নের চেষ্টাকালে পার্শ্ববর্তী দেশের এক রোহিঙ্গা নাগরিকসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিবি মোতাবেক আটককৃতদের দেহ ও বর্ণিত বসত ঘর তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের ভিতর হতে ৩৩,৪০০ (তেত্রিশ হাজার চারশত) পিস ইয়াবা, ভেঙ্গে যাওয়া ইয়াবা ৩৫০ গ্রাম এবং ০৩টি স্মার্ট ও ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিস্তারিত পরিচয় :
১) কাশিম (২০) (রোহিঙ্গা নাগরিক), পিতা-আব্দুস শুক্কুর, মাত-মৃত কুলসুমা খাতুন, সাং-ডেবাইং, থানা-ছেক্কাইম, জেলা-আকিয়াব, মায়ানমার।
২) আব্দুল মতলব (৪৫), পিতা-মৃত কালু মিয়া, মাতা-পদ্মা বানু, সাং-হাবির ছড়া, ০১ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।
৩) মোঃ আয়াছ (১৯), পিতা-মোঃ সৈয়দুল হক, মাতা-খতিজা বেগম, সাং-পুরাতন পল্লান পাড়া, ০২ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, টেকনাফ, কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কাশিম পার্শ্ববর্তী দেশের নাগরিক ও একজন মাদক কারবারী। জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশে বসবাসের অবস্থান ও রোহিঙ্গা ক্যাম্পে বসবাসের এফসিএন কার্ড কিংবা এমআরসি কার্ড নাই বলে জানায়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত মাদক চক্রটি একে অপরের যোগসাজসে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। গ্রেফতারকৃত কাশিম পার্শ্ববর্তী দেশ হতে অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বহন করে বাংলাদেশে নিয়ে আসে। অতঃপর তার বাংলাদেশী মাদক কারবারী এজেন্ট গ্রেফতারকৃত আব্দুল মতলব ও মোঃ আয়াছ এর নিকট সরবরাহ করতো। পরবর্তীতে গ্রেফতারকৃত আব্দুল মতলব ও মোঃ আয়াছ পরস্পর যোগসাজসে পার্শ্ববর্তী দেশ হতে সংগ্রহকৃত মাদক স্থানীয় এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয়সহ কক্সবাজারের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করতো বলে জানা যায়।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ