শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে নিখোঁজের একদিন পর শিশু জোনাকির লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোর শহর থেকে নিখোঁজের একদিন পর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকি (৯) নামে শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে যখন যশোর কোতোয়ালি থানার পুলিশ লাশ উদ্ধার করে ডাঙ্গায় তুলেছিল তখন নিহত শিশু কন্যার মুখে, হাতে, পায়ে ও গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।

নিহত শিশু কন্যা জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।

নিহতের বড় ভাই তাওহিদ হোসেন চয়ন সাংবাদিকদের জানান, গত ৫ বছর আগে আমার মায়ের সাথে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্কে রয়েছেন। বাবা সৎ মা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। ৫দিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে আব্বার রেলগেটের বাসায় বেড়াতে যায়। কিন্তু (১ এপ্রিল) সোমবার সকাল ১০টা থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এরপর ফেসবুকে স্ট্যাটাসের পাশাপাশি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করি। আজ মঙ্গলবার দুপুরে বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুরপাড় থেকে বোনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি দাবি করেন, সৎমার সাথে আমাদের বণিবনা হচ্ছিল না। ধারণা করছি, বোনকে হত্যা করা হয়েছে এবং ওই হত্যাকাণ্ডের সাথে আমার সৎ মা জড়িত।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি ওসি আব্দুর রাজ্জাক বলেন, গতকাল থানায় একটা হারানো জিডি হয়েছে।আজ মেয়েটির লাশ উদ্ধার হয়েছে। কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে ,তা ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ