শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ও ব্যঙ্গাত্মকভাবে কঠোক্তি করার দায়ে ৭ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ পাঠক: ০

এম রাসেল সরকার: প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে কঠোক্তি করার দায়ে স্যোসাল মিডিয়ায় সরকারের তীব্র সমালোচনাকারক ৭জনের বিরুদ্ধে মায়মনসিংহে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। (১২ মার্চ) মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল মায়মনসিংহ এ  মামলাটি করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা’র সভাপতি মো: হাসানুর রহমান। মামলা নং- সাইবার পিটিশন-২৩/২০২৪।

মামলার আসামীরা হলেন- ফেইসবক একটিভিস্ট কাউসার আহমেদ রিফাত ও মোঃ ফয়েজ আহমদ, মোঃ আমিনুল ইসলাম সফর, মোঃ আব্দুল্লাহ আল আমীন,ফেইসবুক এক্টিভিস্ট শাহ মাহমুদুল হাবীব ইমন, মোঃ সানাউর রহমান চৌধুরী,ও মোঃ কয়ছর রশীদ।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান সহ আরও অনেকের ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে নানা কঠোক্তিমূলক উপাখ্যান ও বাদী মোঃ হাসানুর রহমানের ছবি দিয়ে দিয়ে ফেইসবুকে জনগনকে লেলিয়ে প্রচার ও ভাইরাল করার প্রতিবিাদে এবং আইনী প্রতিকার দাবিতে এ মামলা করা হয়।

তবে এ বিষয়ে ময়মনসিংহ জেলার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল’র বিচারক (জেলা জজ) মো: বজলুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআই কে তদন্তের জন্য নির্দেশ দেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন, ময়মনসিংহ জেলার অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম।

সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ এর সেরেস্তা বিভাগ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ