শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে কোটি টাকার মার্কিন ডলার জব্দ, থানায় মামলা হয়নি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন কাস্টমসে ভারত থেকে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার জব্দ করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তবে এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার সময় তাকে আটক করা। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন এর মেয়ে। তার পাসপোর্ট নং-A11322220।

বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে কঠোর নজরদারিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে ভিতর অবস্থান করেন।

বেলা ১১টার দিকে পাসপোর্ট যাত্রী নারী ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে আমেরিকান ডলার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ডলারের আনুমানিক বাংলাদেশি মূল্য ৮৫ লক্ষ টাকা।

উল্লেখ্য, বিগত দিনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কতৃক একাধিক বার মার্কিন ডলার জব্দ হলে তা থানায় মামলার মাধ্যমে ডলার বহনকারী ব্যক্তি ও মার্কিন ডলার হস্তান্তর হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত শুল্ক গোয়েন্দা কতৃক জব্দ মার্কিন ডলার থানায় হস্তান্তর বা কোন মামলা হয়নি।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ