শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

যশোরে ৪০ বোতল বিদেশী মদ ও প্রাইভেটকারসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের কোতয়ালি থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ ও একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার সময়  ডিবি যশোরের এসআই মোঃ রইচ আহমেদ, এএসআই মোঃ শফিউল ইসলাম, এএসআই মো ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানাধীন নতুন হাট সাকিনস্থ জাহাঙ্গীর ফল ভান্ডার এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশী মদ এবং ১টি প্রাইভেটকার সহ আব্দুর রাজ্জাক নামে একজনকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী- মোঃ আব্দুর রাজ্জাক @ আব্দুল্লাহ (২০), পিতা-আব্দুর রহমান, সাং-গোলাপ নগর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, বর্তমান ঠিকানা যশোরের সদর থানাধীন ঘোপ নওয়াপাড়া রোড (এ্যাডঃ খোকনের বাড়ির ভাড়াটিয়া। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৬ লাখ ৫৮ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই মোঃ রইচ আহমেদ বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

 


এই ক্যাটাগরির আরো নিউজ