শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

রাজশাহীতে বালির স্তূপ থেকে সাড়ে ৮ কেজি হেরোইন জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি খামারবাড়ির বালির স্তূপ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার সাইফুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা গ্রামের ফরিদুল ইসলামের খামারবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের এ সময় বাড়ির ভেতরে রাখা বালির স্তূপে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হেরোইনগুলো জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম ও কেয়ারটেকার সোহেল রানাসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা দেয়াল টপকে পালিয়ে যায়।

জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ