শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৯২৯০পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

ডেক্স রিপোর্টঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯২৯০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী- কক্সবাজারের রামু থানাধীন পূর্ব দারিয়ার দিঘী, সিকদার পাড়ার জাহেদুল হক (২০), পিতা- আকতার আহম্মদ, মোঃ জুবাইর হোসেন (২৪), পিতা- মোঃ নুর হোসেন, মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা- মোঃ আলী আকবর এর ছেলে।

র‌্যাব জানায়, শনিবার (২৩ ডিসেম্বর) নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৯২৯০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ