শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

সোনাপাড়ায় ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া থানাধীন সোনাপাড়া এলাকায় মাদক বিরোদী অভিযান পরিচালনা করে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত মাদক কারবারী- সাইদুল হক রুবেল (৩৮), পিতা-আজিজুল হক, সাং- পশ্চিম সোনাপাড়া, ০৩নং ওয়ার্ড, জালিয়াপালং ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সাবাজার।

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল সোমবার (১১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাপাড়া এলাকায় মীর আহম্মদ এর বাড়ির ছালামত উল্লাহ প্রকাশ বাসু এর ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৮টার দিকে উক্তস্থানে র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী তার সাথে থাকা আরও তিন সহযোগীর নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পলায়ন করেছে বলে জানায়। আরও জানায় যে, বর্ণিত ব্যক্তির রান্নাঘরের মাঝখানে মাটির নিচে প্লাষ্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থা থেকে সর্বমোট ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ