শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

লৌহজংয়ে ৫ জয়িতার সম্মাননা লাভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মতিউর রহমান রিয়াদঃ শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন, আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে চূড়ান্তভাবে নির্বাচিত ৫টি ক্যাটাগরীতে ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম ও নারী নেত্রী সালমা পারভেজ । বক্তারা জয়িতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা প্রসাশন কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষারর্থীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে নির্বাচিত ৫টি ক্যাটাগরীতে সফল জননী সাতঘড়িয়া গ্রামের মোছাঃ শামসুন্নাহার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুন্দিসার গ্রামের তানিয়া আখতার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পশ্চিম কুমারভোগ গ্রামের এলিজা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় কনকসার গ্রামের মৌসুমী দাস ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা পালনে কাজির পাগলা গ্রামের মিতা কর্মকার জয়িতা সম্মাননা ২০২৩ লাভ করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ