শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

স্কুলছাত্রীকে ধর্ষণের ১ মাস পর মামলা নিল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ গত ৩১ অক্টোবর আজিজ মহল্লার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন শুভ নামে এক যুবক ঢাকার মোহাম্মদপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্ব পরিচিত এক স্কুলছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সাজ্জাদ হোসেন শুভ (২০) নামে ওই যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে।

স্কুলছাত্রী জানান, ওই সময় শুভর মা বাসায় ছিলেন। শুভ তার ব্যক্তিগত কথা বলার নামে তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে ঘর থেকে বের হয়েই শুভর মার কাছে অভিযোগ করে কোনো প্রতিকার পায়নি বলে মেয়েটির অভিযোগ।

পরে মেয়েটি থানায় অভিযোগ করার বেশ কিছুদিন পর গত ২৫ নভেম্বর পুলিশ মামলা গ্রহণ করে। মামলা দেওয়ার পরে তা তুলে নেওয়ার জন্য শুভর মা তাকে বারবার চাপ দিচ্ছেন বলে জানায় মেয়েটি।

মোহাম্মদপুর থানার এসআই পবিত্র জানান, মেয়েটির অভিযোগ পেয়ে ধর্ষণের অভিযোগে শুভকে গ্রেফতার করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ