শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেনাপোল থেকে চুরি হওয়া কভার্ড ভ্যান উদ্ধারসহ ৩ চোর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ চুরি মামলার রহস্য উদঘাটন ও ৩ চোরকে গ্রেফতারসহ একটি চোরাই কভার্ড ভ্যান উদ্ধার করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)।

আটককৃত আসামী- মাসুম (২০), পিতা- নজরুল ইসলাম, শাহিদুর রহমান (২৬), পিতা- তুহিন হোসেন, সিজান (২০), পিতা- ইকবাল হোসেন বাবু, সর্বসাং- বাহাদুরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

গত ৩০ নভেম্বর রাত ৮টার সময় কভার্ড ভ্যানের চালক মাসুদ রানা (৩৫) তার চালিত কভার ভ্যানটি বেনাপাল পার্ট থানাধীন স্থল বন্দরের ২নং গেটের সামনে পাঁকা রাস্তার উপর রেখে বাড়ীতে যায়। এবং পরদিন ১ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে উক্তস্থানে গিয়ে দেখে তাহার কভার্ড ভ্যানটি সেখানে নাই। অনেক খোঁজার পরও না পেয়ে জনৈক হাফিজুর রহমান মিলন (৪৭), পিতা মৃত- মোয়াজ্জেম হোসেন, সাং- দূর্গাপুর, থানা-বেনাপাল পোর্ট, জেলা-যশোর, ও সংগীয় ট্রাক চালক মাসুদ রানা (৩৫), পিতা- রবিউল গাজী, সাং-শিকড়ী, থানা- বেনাপাল পোর্ট, জেলা- যশোর থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করে যে, তাহার নিজ নামীয় ০১টি কভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং- ঢাকা-মেট্রো-ট-২২-২৯৬৯, মূল্য অনুঃ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। বেনাপোল পোর্ট থানায় চুরি সংক্রান্ত বিষয়ে একটি মামলা করে। মামলা নং-০৩, তাং- ০২/১২/২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়েছে। মামলাটি এসআই রইচ আহমেদ তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্তপূর্বক ৩ ডিসেম্বর ভোর রাত ২:১৫ ঘটিকা হতে ৪:৩৫ ঘটিকা পর্যন্ত কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী মাসুম (২০), শাহিদুর রহমান (২৬), সিজান (২০)’দের গ্রেফতার করেন এবং চোরাই কভার্ড ভ্যান উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং চোরাই লাভবান হওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থল হতে কভার্ড ভ্যানটি চুরি করিয়া নিয়ে আসে।


এই ক্যাটাগরির আরো নিউজ