শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ঝিকরগাছায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত আসামী- মোঃ হাফিজুর রহমান (৩৮) সে যশোরের ঝিকরগাছা থানাধীন হাজিরালী গ্রামের আহম্মদ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের সময় ডিবি যশোরের এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোরের ঝিকরগাছা থানাধীন হাজিরালী মহিলা কলেজ মোড়স্থ জনৈক আলমগীরের মায়ের দোয়া থায় এন্ড গ্লাস হাউজ নামক দোকানের সামনে যশোর টু বেনাপোল গামী পাকা রাস্তার উত্তর পার্শ্ব হইতে ৭০০ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৪২,০০০/-টাকা।

এ সংক্রান্তে এসআই মোঃ নুর ইসলাম বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ