শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

মহেশখালীয়াপাড়ায় অস্ত্র ও কার্তুজসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজার টেকনাফ থানাধীন পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কামাল হোছন’কে অস্ত্র ও কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় কামাল হোছন (৩১), পিতা-আঃ হাকীম, সাং-পূর্ব মহেশখালীয়াপাড়া, ওয়ার্ড নং-০৭, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

র‌্যাব জানায়, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়ন পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকায় আব্দুল হাকিমের বসত বাড়িতে একজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়/অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য (১৩ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের সময় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়ন পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকায় র‌্যাব-১৫, কক্সবাজার টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পারলে একজন সন্দেহজনকভাবে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে কামাল হোছন নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসতঘর তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে উক্ত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি এবং অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে ভয়ভীতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে বলে জানায়। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগের সন্ধান পাওয়া যায়।

রেকর্ডপত্র যাচাইয়ান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কক্সবাজার টেকনাফ থানায় ০১টি মাদকদ্রব্য মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ