বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

থানায় সেবা প্রত্যাশীদের ভালো আচরণের মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে- নবাগত পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ মার্চ, ২০২৫ পাঠক: ০

নিউজ ডেক্সঃ থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণের মাধ্যমে জনমনে বাহিনীর প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে – নবাগত পুলিশ সুপার, যশোর।

অদ্য ০৯/০৩/২০২৫খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় যোগদান করেছেন যশোর জেলার নবাগত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়। এসময় নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান জনাব নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), যশোর।

একই সাথে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মহোদয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন। তিনি থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণের মাধ্যমে জনমনে বাহিনীর প্রতি আস্থা ফিরিয়ে আনতে সকলকে নির্দেশনা প্রদান করেন।

তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সাদৃশ্য এক্টিভিটিসের, ক্রাইম হটস্পট চিহ্নিত পূর্বক টার্গেট ভিত্তিক চেকপোস্ট এবং কার্যকরী পেট্রলিং কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অপরাধ প্রতিরোধ এবং নিবারণে জনপ্রত্যাশা পূরণে কর্মরত অফিসার ফোর্সের ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হবে বলেও জানান।

পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর, জনাব আল নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, জনাব মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, “মনিরামপুর” সার্কেল, যশোর, অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ