গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ বোর্ডের সভা ১৬ নভেম্বর

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ দেশের গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধরণ বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সভাটি (১৬ নভেম্বর) সোমবার সকাল ১১টার সময় ঢাকার বিজয়নগর ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা দায়রা জজ)।
সভায় প্রথম আলোচ্য সূচিতে রয়েছে, গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব উপস্থাপন। এছাড়াও সভায় সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ণ সম্পর্কেও আলোচনা করবেন।
পাঠক: ০






