শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

শার্শায় সাংবাদিক মনির এর মুক্তির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান।

মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মামলায় মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো অভিযোগকে মামলায় রূপ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি বকুল মাহবুব, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার ছেলেকে বলৎকারের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে মনিরের মুক্তি দাবি করছেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ