শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ পাঠক: ০

নিউজ ডেক্সঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

র‌্যাব জানায়, র‌্যাবের ক্রমাগত মাদক বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে অদ্য ১৩ নভেম্বর ভোর অনুমান সাড়ে ৫টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দল কাঞ্জরপাড়াস্থ মোঃ শাহজাহান এর বসত ঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী মোঃ শাহজাহান’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার ২/৩ জন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মাদক কারবারীর বসতঘর তল্লাশী করে শয়নকক্ষের খাটের নিচে বিশেষভাবে রক্ষিত একটি প্লাস্টিকের ব্যাগ হতে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-মোঃ শাহজাহান (২১), পিতা-হোসেন আলী, মাতা-নুরনাহার বেগম, সাং-কাঞ্জরপাড়া, ৫নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত।

 

উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ