শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোলে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক-৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ জুন, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ ২ জন ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন সর্বমোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

 

থানা পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে মাদকের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর সাকিনস্থ ধৃত আসামী মোঃ মেহেদী হাসান @ রাসেল (৪৪) এর বসত বাড়ির সামনে গলি রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অপরদিকে রোববার (২ জুন) বিকাল ৬টার সময় পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ রেজাউল মার্কেটের আল-আরাফ খাবার হোটেলের সামনে ফুটপাতের উপর অভিযান চালিয়ে গাজীপুর (উত্তরপাড়া) গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোঃ সালাউদ্দিন (৪২) ও একই থানাধীন সাদিপুর (মাঠপাড়া) গ্রামের মৃত আলমগীর হোসেনের স্ত্রী মোছাঃ রেকসনা বেগম (৪০)কে ১০০ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটক আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। উক্ত গ্রেফতরকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ