শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে ডিবি’র অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ পাঠক: ০
এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের চৌগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। 
ডিবি পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) ভোর ৪টা ৩৫ মিনিটের সময় ডিবি যশোরের এসআই বিপ্লব সরকার, এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর জেলার চৌগাছা থানাধীন পুড়াপাড়া সাকিনস্থ জনৈক মোঃ শামিম হোসেন এর চাউলের চাতাল এর পশ্চিম পার্শ্বে পুড়াপাড়া টু আন্দলিয়া গামী পাঁকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ৫১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ সহ পারভেজ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি- মোঃ পারভেজ হোসেন (১৯) সে যশোরের চৌগাছা থানাধীন নগরবর্নি (শাহপুর) গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য অনুমান ১,৫৩,০০০/- টাকা।
এ সংক্রান্তে এসআই বিপ্লব সরকার বাদী  হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ