শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চারিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সরোয়ার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ডিবি যশোরের এসআই মোঃ নুর ইসলাম, এসআই মোঃ সাদ্দাম হোসেন, এএসআই সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম সাড়ে ১২টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মতলা সাকিনস্থ কারবালা কবরস্থানের মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সরোয়ার শেখ নামে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী- মোঃ সরোয়ার শেখ (৫৪) সে নড়াইলের সদর থানাধীন শেখহাটি (শেখপাড়া)’র মোঃ ওমর আলী শেখ এর ছেলে। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৩০ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই মোঃ নুর ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ