শিরোনাম:
বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী 

বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Oplus_16908288

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী শফিয়ার রহমান শফি’কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শফিয়ার রহমান শফি (৫২) বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

 

জানা যায়, আটককৃত আসামী শফিয়ার রহমান শফি ২১ লাখ টাকা চেক ডিজওনার ওয়ারেন্ট ভুক্ত আসামী।

 

আর,বি ট্রান্সপোর্ট এজেন্সির সত্ত্বাধিকারী এইচ এম আবুল বাশার বলেন, ভারত হইতে বৈধ আমদানিকৃত মালামালের ভ্যাট ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের জন্য বেনাপোল দুর্গাপুর গ্রামের শফিয়ার রহমান শফি আমার আর,বি ট্রান্সপোর্ট এজেন্সী হতে কমিশনের ভিত্তিতে ২১ লাখ গ্রহণ করে। যা দির্ঘ্য তিন বছর অতিবাহিত হলেও টাকা পরিশোধে নানা গড়িমসি কারতে থাকে। এক পর্যায়ে টাকার বাদি বাধ্য হয়ে কোর্টে মামলা করে।

 

থানা পুলিশ জানায়, আর,বি ট্রান্সপোর্ট এজেন্সী এর মালিক গ্রহিতা শফিয়ার রহমানের নামে মামলা ইস্যু করে। পরবর্তীতে তার নামে ওয়ারেন্ট বের হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২০ আগষ্ট) দুপুরে বেনাপোল বাজার হতে তাকে আটক করা হয়।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ বলেন, আটককৃত আসামীকে যশোর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ