শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) ০৪০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল  বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামস্থ পরিত্যক্ত একটি বাড়ীর গেইট সংলগ্ন গাতিপাড়া-দৌলতপুর রাস্তার পাশ হতে ০২টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি আটক করা হয়। আটককৃত অস্ত্র ও গুলির সর্বমোট সিজার মূল্য ২,১০,৪০০/- (দুই লক্ষ দশ হাজার চারশত) টাকা।
আটককৃত অস্ত্র মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরণের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ