শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

শার্শায় বোমা ফাটিয়ে বাওড়ের মাছ লুটের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিউজ ডেক্সঃ যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া বাঁওড়ের পাহারাদারদের মারপিট ও বোমা বিস্ফোরণ করে মাছ লুটের অভিযোগ উঠেছে একই উপজেলার একদল দুষ্কৃতকারির বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, বুধবার (২ অক্টোবর) রাতে জোরপূর্বক বাঁওড় দখল করতে এসে এ ঘটনা ঘটায় কামরুল বাহিনীর দলবল। এসময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে মৎসজীবি সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, পাহারাদার ওলিয়ার রহমান ও কবির হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করে কামরুল বাহিনীর লোকজন।

এসময় স্থানীয় লোকজন জানতে পেরে এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং বাঁওড়ে থাকা ৩টি ঘর ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার মাছ লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় কামরুল ও তার বাহিনীর ১৩ জনসহ অনেকের নামে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

ঘটনার পর থেকে মহিষাকুড়া এলাকার মানুষের মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান বলেন, থানায় একটি অভিযোগ দায়ের করার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ