শিরোনাম:
ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেনাপোলের চাঞ্চল্যকর ওমর ফারুক হত্যা মামলার ৩নং আসামী তরিকুল গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ বেনাপোলের চাঞ্চল্যকর ওমর ফারুক হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। আটককৃত আসামী তরিকুল ইসলাম (২৫) সে যশোরের শার্শা থানাধীন শালকোনা গ্রামের  মোঃ ইমান আলীর ছেলে।
সোমবার ১১ নভেম্বর রাত্র ১টা ৫ মিনিটে এসআই মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হতে তরিকুল ইসলাম’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তরিকুল ইসলাম জানায়, অন্যান্য আসামীদের সহযোগিতায় সে  ভিকটিম ওমর ফারুক সুমন’কে অপহরন করে বেনাপোল গোলদার ম্যানসনের তিনতলায় আটক রাখে এবং সকল আসামীদের পৈচাশিক নির্যাতনে ওমর ফারুক সুমন নিহত হয়। আসামীরা ভিকটিমের লাশ গুম করার জন্য মাগুরা সদর থানাধীন রামনগর একটি ঝোপে ফেলে আসে।
এ সংক্রান্তে বেনাপোল পোর্ট  থানার মামলা নং-১৫, তাং-১৪/১১/২০২৩ খ্রিঃ,ধারা- ৩৪২/৩২৫/৩৬৪/৩০৭/ ৩৪/ সংযুক্ত ৩০২/২০১ পেনাল কোড তদন্তাধীন আছে। মামলাটি এসআই মোঃ মুরাদ হোসেন, জেলা গোয়েন্দা শাখা, যশোর তদন্ত করছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ