শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বন্দর থানাধীন এলাকায় র‌্যাবের অভিযান ৩৮ কেজি গাঁজা’সহ আটক-১  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জের অভিযানে বন্দর থানা এলাকা হতে ৩৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী- কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিন থানাধীন দুরিবাতগ্রাম গ্রামের জামালের ছেলে মোঃ রনি (৩৬)।

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এবং র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর নারায়ণগঞ্জ’এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর রাত ১০টার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রনি (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মোঃ রনি কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ