শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

পদ্মাসেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ পাঠক: ০

মতিউর রহমান রিয়াদঃ পদ্মা সেতুতে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের চালকের সহকারীসহ অন্তত ২ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেতুতে কাজ চলমান থাকায় ওয়ানওয়ে লেনে যানবাহন চলাচল করছিল। বিকালে গোল্ডেন লাইন নামের একটি বাস সেতু হয়ে মাওয়া থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিল। যাত্রীবাহী বাসটি সেতুর ১৪ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মেঘলা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালকের সহকারী ও একজন যাত্রী আহত হন। আহতদের অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

পদ্মাসেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সেতুর উপর সড়ক ডিভাইডার দিয়ে কাজ চলমান থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র‍্যাকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ