শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

নাজিরপাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার মধ্য রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাজিরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সৈয়দ হোসেন (৪১)কে গ্রেফতার করা হয়। সে কক্সবাজারের টেকনাফ থানাধীন নাজিরপাড়ার চেবর মিয়া’র ছেলে।

গ্রেফতারকৃত আসামী মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। বর্ণিত আসামীর বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ থানার মামলা নং-৬৬/১৮, পি-১১৫২৬/২১, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ এর(খ) ধারায় মোতাবেক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ