শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

যশোরে গাঁজা-ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের চৌগাছায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত আসামী- রুহুল আমিন (২৭), পিতামৃত- আক্কাস, সাং- গয়রা ও সিরাজুল ইসলাম (২৫), পিতামৃত- শামসুদ্দিন, সাং- হিজলি, উভয়থানা- চৌগাছা, জেলা- যশোর।

পুলিশ জানায়, শনিবার (১১ নভেম্বর) ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ভোর সাড়ে ৫টার সময় জেলার চৌগাছা থানাধীন আন্দুলিয়া সাকিনস্থ জনৈক মোলাম এর বসতঘরের সামনে আন্দুলিয়া টু আড়শিংড়ীগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ রুহুল আমিন ও সিরাজুল ইসলাম নামে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬ লাখ টাকা।

এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ