শিরোনাম:
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে  চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাও শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটক ঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১ বেনাপোল সীমান্তে ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনয়ে ব্যস্ত ভারতীয় বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি বেনাপোলে ঈদের শেষ দিনেও নিত্যহাট মার্কেটে ক্রেতার উপচে পড়া ভিড় বেনাপোলে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়  যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ 

নরসিংদীতে বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড সহ দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সদর উপজেলার মাধবদী থানাধীন কাঠালিয়ার ডৌকাদী এলাকায় বিদ্যুৎ বিলের ১৪০ টাকা পাওনা নিয়ে বড় ভাই মোক্তার হোসেন এবং ছোট ভাই আমান উল্লাহর সঙ্গে ঝগড়া বাধে। এ সময় ছোট ভাই আমান উল্লাহ বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।  পরে তাকে নারায়ণগঞ্জের আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে আমান উল্লাহ এবং তার স্ত্রী জায়েদাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আদালত ১৫ কার্যদিবসে মামলার স্বাক্ষী এবং তথ্য-উপাত্ত বিবেচনায় আসামির উপস্থিতিতে আজ এই রায় ঘোষণা করেন। এ সময় ছোট ভাই আমান উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এবং তার স্ত্রী জায়েদা নির্দোষ প্রমাণিত হওয়া তার স্ত্রীকে বেকসুর খালাস দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ