শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

শার্শায় ফেনসিডিল সহ মাদক কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ যশোরের শার্শা থানাধীন চালিতা বাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ জামাল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র।

ধৃত আসামি মোঃ জামাল দেওয়ান (৪৮) সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন পয়সা গ্রামের মৃত সামাদ দেওয়ান এর ছেলে। এবং পলাতক আসামী যশোরের শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামের মৃত আমির চান মোড়লের ছেলে মোঃ হানিফ মোড়ল (৪২)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মোঃ আলহাজ আলী, এএসআই মোঃ আবেদুল ইসলাম, এএসআই মোঃ আবু সাঈদ সরকারের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চালিতা বাড়িয়া গ্রামস্থ জনৈক আঃ রশিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ফেনসিডিল সহ জামাল দেওয়ান নামে এক মাদক কারবারিকে গ্ৰেফতার করে। আটককৃত ফেনসিডিলের অনুমান মূল্য ২ লাখ ৯৬ হাজার টাকা। এসময় তার সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্ৰেফতার করতে পুলিশি অভিযান চলমান আছে।

এ সংক্রান্তে উক্ত থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ