শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেনাপোলে ফেনসিডিল ফেলে পালালো মাদক কারবারি, গাঁজাসহ নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

এস এম মারুফ, নিউজ ডেক্সঃ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ নভেম্বর) ১৬:২০ মিনিটের সময় যশোরের বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারপোতা গ্রামস্ত বারপোতা টু পুটখালী রোডে জৈনিক শাকিলের বাড়ির সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

অপর দিকে একই দিনে ১৯:৪০ ঘটিকা সময় বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর রোডস্থ বেনাপোল গ্রামস্থ ৩নং ওয়ার্ড এর জনৈক হারুনের চা-মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনাকালে ০১ কেজি গাঁজা সহ শিল্পী নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শিল্পী (৫০) সে পোর্ট থানাধীন ভবেরবেড় (মধ্যপাড়া) গ্রামের তোতা’র স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, মাদক বিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাতনামা মাদক কারবারি উক্ত মাদক ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এবং একই দিনে পৃথক আরেকটি অভিযানে ০১ কেজি গাঁজা সহ আরেক আসামীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, উক্ত বিষয়ে দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ইং-১৬/১১/২০২৪ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ