শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

শার্শার বাগআঁচড়া সোনাতনকাটি গ্রামের রফিকুল বাঁচতে চায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ পাঠক: ০

আজিজুল ইসলাম : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাঠি গ্রামের মুনসুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন ধরে কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। সে এখন সয্যাসায়ী।

 

রফিকুলের সংসারে ৬ জন সদস্য। এর আগে ভ্যান চালিয়ে তিনি সংসার চালাতেন। কিন্তু হঠাৎ করে তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হন। ৬ মাস ধরে তিনি বিছানাগত রয়েছেন। বর্তমান না খেয়ে দিন কাটছে তার পরিবারের। তার ওপর চিকিৎসার খরচও তিনি যোগাড় করতে পারছেন না। ফলে তিনি ও তার পরিবার খুবই অসহায় হয়ে পড়েছেন। বর্তমান তিনি সাতক্ষীরা মাদার তেরেসা হাসোতালে ডাঃ শরিফুল ইসলামের তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।

ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে জানিয়েছেন তার হার্ণিয়া অপারেশন করতে হবে। অপারেশন করার সময় ডাক্তার দেখেন তার মলদ্বারেের নাড়ী পচে গেছে। বর্তমান সেটি ডাক্তার বাইপাস করে রেখেছেন। আরও একটি অপারেশন করতে হবে তার।

দুই কাঠা ভিটেবাড়ী ছাড়া আর কিছুই নেই রফিকুলের। উপার্জন করার মতও কেউ নেই। এরমধ্যে ২ টি অপারেশন করা হয়েছে। সব মিলিয়ে ২ লক্ষ টাকা খরচ হয়েছে। ধারদেনা করে ও গ্রামবাসীর সহযোগিতায় তিনি এযাবৎ খরচ করেছেন। এখন পুনরায় দেড় লাখ টাকা খরচ হবে।

রফিকুল পরিবার নিয়ে বাঁচতে চায়, আবারও আগের মত ভ্যান চালিয়ে দেনা পরিশোধ করতে চায়। মানুষ করতে চায় দশম শ্রেণীতে পড়া মেয়ে ও ৩য় শ্রেনীতে পড়া ছেলেকে।
রফিকুল ইসলাম তার এই দুর্দিনে আপনাদের কাছে হাত বাড়িয়েছেন। আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা চায় তার পরিবার। এই অসহায় পরিবারের
বিকাশ নম্বর- ০১৯৯৭-০৮৮৭০৫, আর্থিকভাবে তাদের সহযোগিতা করার বিশেষ ভাবে অনুরোধ করেছেন পরিবারটি।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ