শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যশোরে পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে মামার বিয়েতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার সোহাগ হোসেনের ছেলে শাকিল হোসেন (১০) ও কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। তারা দু’জনই স্কুল শিক্ষার্থী।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার হাসানপুর গ্রামের তবিবুর রহমানের বড় ছেলে সোহাগ হোসেনের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে শিক্ষার্থী শাকিল হোসেন ও মালিহা খাতুন বেড়াতে এসেছিল। সম্পর্কে তারা আপন খালাতো ভাই-বোন। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে ওই দুই শিশু গোসল করতে নেমে ডুবে যায়। তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ মুহুর্তেই বিষাদে পরিণত হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, তার বড়ভাই সোহাগ হোসেনের বিয়ে শুক্রবার। বিয়ে উপলক্ষে বেড়াতে এসে দুই বোনের ছেলে ও মেয়ে পানিতে ডুবে মারা যায়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ