শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

ফরিদপুরে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিলন মৃধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪ পাঠক: ০

এম এম জামান, ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন মো. মিজানুর রহমান মৃধা মিলন নামের এক চেয়ারম্যান প্রার্থী। শারীরিক অসুস্থতাজনিত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলে এক সংবাদ সম্মেলনে জানান সাবেক এ উপজেলা ভাইস চেয়ারম্যান।

রবিবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চতুলস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, গত কয়েকদিন যাবত অসুস্থ। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব। তাই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে ময়নার কেওয়াগ্রামে গণসংযোগ করাকালীন অসুস্থ হয়ে পড়ি। পরে ডা. কামাল আহমেদের পরামর্শে বেডরেস্টে ছিলাম। এখনও অসুস্থ।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অসুস্থ বলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। তাই অন্য কোন প্রার্থীকে সমর্থন করার প্রশ্নই ওঠে না।
মিজানুর রহমান মৃধা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ