বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে পেটালো যুগ্ম কমিশনার শরফুদ্দিনবেনাপোলে বিজিবি’র অভিযানে ৮৪ পিস শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল জব্দ বেনাপোলকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী রেজাউল ইসলামেরবাঁকড়ায় দখলদার দৌরাত্ম সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটামসাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধনকলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: বেনাপোল দিয়ে ৫ লাশ ফিরলো দেশে চট্টগ্রামে রিকশাযাত্রীর পকেট কেটে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ নিয়ে উধাওশফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকিবেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় শফি আটকঝিকরগাছায় আড়াই কোটি টাকার সোনার বার জব্দ, আটক-১

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ মে, ২০২৪ পাঠক: ০

এস এম মারুফ, ক্রাইম রিপোর্টারঃ দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি রেজিঃ নং ১২৬৭ এর ত্রি-বাষিক সাধারণ নির্বাচন-২০২৪ বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশন ভবনের তৃতীয় তলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে যাতে কোন ধরণের অপৃতিকর ঘটনা না ঘটে সেজন্য নির্বাচনী এলাকায় বেনাপোল পোর্ট থানা পুলিশের ও আনসার বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

 

সনি-আজিম সমমনা পরিষদ থেকে চেয়ার প্রতিক এ,কে,এম আতিকুজ্জামান (সনি) দ্বিতীয় মেয়াদে ৪৪৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন এবং তৃতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আজিম উদ্দীন গাজী। উক্ত প্যানেল থেকে সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ও মোঃ মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুর রহমান সুজন, অর্থ সম্পাদক পদে মোঃ মুছা করিম মুছা, পরিবহণ ও বন্দর বিষয়ক সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজু আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ আহসান হাবিব এবং  কার্যকরী সদস্য পদে মোঃ মুস্তাক আহমেদ মাখন ও মোঃ কুতুব উদ্দীন গাজী বিজয় লাভ করে।

 

নির্বাচনকালীন সময়ে উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠক: ০
এই ক্যাটাগরির আরো নিউজ