শিরোনাম:
যশোরের শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি জব্দ  বাগেরহাটে ডিবি’র অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা সহ যুবক আটক চৌগাছায় বিজিবি’র অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ  যশোরে ৬৫ লাখ টাকার রুপা ও বিদেশি মদ জব্দ  যশোরে বিয়ের দাওয়াত না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়েছে প্রতিবেশী  ফরিদপুরে নিখোঁজের দু’ঘন্টা পর শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার এক যুগ পর দেশে ফিরলো শান্তনা, মা’কে জড়িয়ে সন্তানের কান্না ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন ঝিকরগাছায় মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মীর অনুপস্থিতে জাল স্বাক্ষরে বেতন উত্তলন শার্শায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে ঐতিহ্যবাহি কাটাগড় মেলার মাঠ পরিদর্শন ও বাজার মনিটরিংয়ে ওসি শহিদুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

এম এম জামান, ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ঔতিহ্যবাহি কাটাগড় দেওয়ান শাগের শাহ্ মেলার মাঠ শনিবার (২৩ মার্চ) বিকেলে পরিদর্শন করেন বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম। এসময় তিনি মেলা কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

মেলা কমিটির সদস্যদের তিনি বলেন, মেলা করেন কিন্তু যথাযথ নিয়ম মেনে। মেলা চলাকালীন যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মেলা করলে মেলা বন্ধ করতে বাধ্য হবো আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে।

এদিকে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করেন ওসি মো. শহিদুল ইসলাম।
ওসি তার ফোর্স নিয়ে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইলে তরমুজসহ বিভিন্ন ফলের দোকান, কাচাবাজার, মাংসের দোকান মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয়মূল্যের রসিদ দেখেন। মাত্রাতিরিক্ত বেশি দামে কেউ পণ্য বিক্রি করছেন কি-না সে ব্যাপারে খোঁজ খবর নেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পক্ষ থেকে এই বাজার মনিটরিং। ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে অস্থিতিশীল হয়ে না ওঠে সেদিকে নিয়মিত নজরদারির অংশ হিসেবে শনিবার বাজার মনিটরিং করা হয়েছে। নির্ধারিত মূল্য তালিকার বেশী পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ